কুমিল্লার সমাবেশে সরকারকে লাল কার্ড দেখাবো: খন্দকার মোশাররফ

কুমিল্লা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ১২:৪৮আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১২:৫২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আগামীকাল কুমিল্লার গণসমাবেশে অবৈধ ফ্যাসিবাদ সরকারকে লাল কার্ড দেখাবো।’

গণসমাবেশের আগের দিন শুক্রবার (২৫ নভেম্বর) সকালে কুমিল্লা শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গণসমাবেশ সফল করার লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ বলেন, ‘বিএনপির সমাবেশ পূর্বাচল থেকে যেহেতু সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত আসতে পেরেছে, পল্টন ময়দানেও আসবে। পল্টন ময়দানেই হবে ১০ ডিসেম্বরের সমাবেশ। এটা হবে ঢাকা বিভাগীয় গণসমাবেশ।’

তিনি আরও বলেন, ‘গুম, খুন ও হত্যার হুমকি দিয়ে কুমিল্লার, তথা বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। মানুষ এখন এই সরকারকে আর চায় না। তার উৎকৃষ্ট প্রমাণ শেখ হাসিনা নিজেই। তিনি যশোরে বলেছেন, ‘‘আপনারা যারা এই লুটকারী বিএনপি, সাজাপ্রাপ্ত নেত্রী ও তার ছেলে পলাতক আসামিকে ক্ষমতায় চান, তারা কেন চান বুঝি না’’। প্রধানমন্ত্রী এই কথাতেই প্রমাণ হয় তিনি বুঝে গেছেন সরকারের সময় নেই। আমরা আগামীকালের সম্মেলনে অবৈধ ফ্যাসিবাদ সরকারকে লালকার্ড দেখাবো।’

আরও পড়ুন: সমাবেশের আগেই ভর্তি কুমিল্লার টাউন হল

বিএনপির এই নেতা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় ও কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জ এলাকায় বিএনপির নেতাকর্মীদের হত্যা ও হয়রানির অভিযোগ এসেছে। তারা (আওয়ামী লীগ) সব জায়গায় বলে আসছে খেলা হবে। আমরা স্পষ্ট বলতে চাই, খেলাধুলাতে বিএনপি বিশ্বাস করে না, আমরা রাজনীতি করতে এসেছি কোনও বিবাদ, বিদ্বেষ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হত্যা-গুম-খুন করি না। সুতরাং সরকার খেলতে চাইলেও আমরা খেলবো না, রাজনীতি করবো।’

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘আমাদের নেতাকর্মীরা ইতোমধ্যে চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে এসেছেন এবং আসছেন। ফ্যাসিবাদ সরকারের সাজানো বাস ধর্মঘটে কোনও কাজ হবে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, যুগ্ম আহ্বায়ক ইউসুফ মোল্লা টিপু ও সদস্য কাউসার জামান বাপ্পি। 

উল্লেখ্য, কুমিল্লা টাউন হল মাঠে আগামীকাল শনিবার বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। সমাবেশের আগেই লোকে লোকারণ্য কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠ। দলে দলে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন।

/এসএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী