হাজীগঞ্জ পৌর আ.লীগের নেতৃত্বে লিপন-সুজন 

চাঁদপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ০৮:২০আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৮:২০

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) হাজীগঞ্জ বাজারের কেন্দ্রীয় বাস টার্মিনালে সম্মেলনে তৃতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন। কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হায়দার পারভেজ সুজন।

সম্মেলনের প্রথম অধিবেশনে শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব উল আলম লিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্ল্যাহ আখন্দ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী।  

প্রথম অধিবেশন শেষে শুরু হয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের পক্ষ বিপক্ষে প্রস্তাব ও সমর্থন। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুব উল আলম লিপন। পরে সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী হায়দার পারভেজ সুজন ও জহিরুল ইসলাম মামুনের পক্ষে ভোটাভুটি হয়। এতে হায়দার পারভেজ সুজন ১৭৫ ভোট ও ১১৯ ভোট পান জহিরুল ইসলাম মামুন।

শেষে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজি হায়দার পারভেজ সুজনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন।

/এসএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম