নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠলো দুই রোহিঙ্গা শিশুর লাশ

টেকনাফ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ১৯:৫০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৯:৫০

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠলো দুই রোহিঙ্গা শিশুর লাশ। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প সংলগ্ন এলাকার পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা হলো—বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ-৮ ব্লকের বাসিন্দা মো. ইলিয়াছের ছেলে মো. রাইয়ান (৮) ও একই ক্যাম্পের ইসমাইলের ছেলে আবছার মিয়া (৯)।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‌‌‘শুক্রবার বিকাল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। শনিবার তাদের লাশ পাওয়া যায় পুকুরে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের কয়েকজন বাসিন্দা জানান, শুক্রবার বিকালে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয় ওই দুই শিশু। শনিবার দুপুরে ক্যাম্পের কয়েকজন বাসিন্দা বাজারে যাওয়ার সময় ক্যাম্পের পাশের পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি