সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা মারা গেছেন

কুমিল্লা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২২, ০৩:২৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৩:২৯

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও সচিব এবিএম গোলাম মোস্তফা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। শনিবার (৩ ডিসেম্বর) রাত ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গোলাম মোস্তফার ব্যক্তিগত সহকারী আক্তার হোসেন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, এবিএম গোলাম মোস্তফা ১৯৩৪ সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৫৪ ও ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষা শেষ করে পাকিস্তানের সিভিল সার্ভিসে বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেন। তিনি প্রয়াত শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন আহমেদের ২য় পুত্র। এছাড়াও তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পদে ছিলেন।

তিনি বাংলাদেশের প্রথম বেতন কমিশনের সদস্যসহ ১৭ বছর ৭টি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় পার্টিতে যোগ দিয়ে তিনি ১৯৮৮ সালে জ্বালানি ও প্রাকৃতিকসম্পদ মন্ত্রী এবং বন্যা নিয়ন্ত্রণ ও পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দেবীদ্বার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

রাত সাড়ে ১০টার দিকে এবিএম গোলাম মোস্তফার ব্যক্তিগত সহকারী আক্তার হোসেন জানান, মরহুমের সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যরা মরহুমের জানাজা ও দাফন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, গোলাম মোস্তফা ছিলেন সম্ভ্রান্ত একটা পরিবারের অমায়িক একজন মানুষ। তার মৃত্যুতে উত্তর জেলা আওয়ামী লীগ তথা আওয়ামী লীগ একজন গুরুত্বপূর্ণ নেতা হারালেন। তিনি খুবই জনপ্রিয় ছিলেন। এক লাখ ২০ হাজার ভোটে জিতেছেন যা বিরল। তার মৃত্যুতে দেবীদ্বার উপজেলা পরিষদ ও উত্তর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শোকাহত।

/এমএস/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী