প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর: নিরাপত্তায় ৪ হাজার পুলিশ

কক্সবাজার প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ১৮:৫১আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৮:৫১

আগামীকাল বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা বলয়ে থাকছে পর্যটন শহরসহ মেরিন ড্রাইভ এলাকা। যেখানে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পুলিশের চার হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠানস্থলটি মেরিন ড্রাইভের উখিয়ার ইনানী এলাকায়। এরপর তিনি কক্সবাজার শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন। এই দুটি অনুষ্ঠানকে ঘিরে কক্সবাজার জেলা পুলিশ চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে। পুলিশের সদস্যরা পুলিশের পোশাক ছাড়াও সাদা পোষাকে দায়িত্ব পালন করবেন। সাজানো হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। সঙ্গে রয়েছে কঠোর গোয়েন্দা নজরদারি।

পুলিশ সুপার জানান, দুটি অনুষ্ঠানস্থল ঘিরে সাড়ে তিন হাজার পুলিশ সদস্যসহ চার হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। কক্সবাজার জেলা পুলিশের বাইরে বিভিন্ন জেলা থেকে পুলিশ সদস্য আনা হয়েছে। একইসঙ্গে অন্যান্য সব আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পুলিশের পক্ষে লিখিতভাবে জানানো হয়েছে। অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে রয়েছে কক্সবাজার।

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের