চার মাস ধরে কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২২, ১২:৫২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১২:৫৬

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে মাহবুব আলম শিপুল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৯টায় জেলা শহরের পুরাতন ডায়াবেটিস হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বিকালে ভুক্তভোগীর চাচি বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

শিপুল কমলনগর উপজেলার চর লরেন্স এলাকার মো. বাচ্চুর ছেলে। তিনি কমলনগর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি এবং জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির অনুসারী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী তার চাচা-চারি সঙ্গে লক্ষ্মীপুর পৌরসভায় বসবাস করে। ছোট থাকতেই তার বাবা মারা যান। পরে মা তাকে ছেড়ে চলে গেছে। চাচা-চাচির কাছেই সে বড় হয়েছে। সে কথা বলতে পারে না, কানেও শোনে না। শিপুল একই এলাকায় বসবাস করে। সেই সূত্রে রাস্তাঘাটে দেখলে ইশারায় তাকে প্রেমের প্রস্তাব দিতো। রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয় শিপুল। এক পর্যায়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। চার মাস ধরে তাকে ধর্ষণ করে আসছিল শিপুল। ভুক্তভোগীর চাচা-চাচি চাকরিজীবী। তারা দিনে বাড়িতে থাকেন না। এই সুযোগে দিনে তাদের বাড়িতে যাতায়াত করতো শিপুল। পরে বিষয়টি টের পান ভুক্তভোগীর চাচা-চাচি।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে তারা অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এর পর শিপুল তাদের বাসায় ঢোকে। একপর্যায়ে কিশোরীকে ধর্ষণ করে। এর মধ্যে জরুরি কাজে ভুক্তভোগীর চাচি বাসায় আসেন। তখন ঘটনাটি দেখে চিৎকার দিলে শিপুল পালিয়ে যায়।

এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে শিপুলকে ফাঁসানোর কথা শুনছি। তবে ঘটনায় জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের