দলের নেতার ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

ফেনী প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২২, ২২:২৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২২:২৯

নিজ সংগঠনের নেতার ওপর হামলার ঘটনায় ফেনী সদর উপজেলার এক ইউনিয়নের ছাত্রলীগ নেতা মো. এনামুল হককে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতা উপজেলার ধর্মপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

বুধবার (৭ ডিসেম্বর) সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্রামুজ্জামান রাজু ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাধারণ সম্পাদক বেলাল হোসেন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনামুল হককে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে গতিরোধ করে ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক শান্তর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।

তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় শান্তর বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের