চট্টগ্রামে আ.লীগের অফিস ভাঙচুরের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৮ ডিসেম্বর ২০২২, ১৫:৪৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৫:৪৬

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৭ ডিসেম্বর) রাতে কে বা কারা এ অফিস ভাংচুর করে। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে এই ঘটনায় বিএনপি-জামায়াতে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাতের আঁধারে চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাহমুদুল হক নামে এক আওয়ামী লীগ নেতা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার রাতে উপজেলার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিএনপি-জামায়াতের লোকজনই এ ঘটনা ঘটিয়েছে বলে আমার বিশ্বাস। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনবে বলে আশা করছি।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের