দা দিয়ে কুপিয়ে একজনকে খুন, এলাকাবাসীর হাতে হত্যাকারী নিহত

রাঙামাটি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২২, ২২:১২আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১২:২৯

রাঙামাটির বাঘাইছড়িতে এক মানসিক ভারসাম্যহীনের দা-এর কোপে একজনের মৃত্যু হয়েছে। পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ভারসাম্যহীন ওই ব্যক্তির ওপর আক্রমণ করলে সেও মারা যায়। শনিবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

এর আগে, শুক্রবার সারোয়াতলী ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন মঞ্জু চাকমা তার মা-বাবাকে দা দিয়ে কুপিয়ে আহত করে। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরে শনিবার বিকালে এলাকাবাসী মঞ্জু চাকমাকে ধরতে চাইলে মঞ্জুর হাতে থাকা দা নিয়ে সে এলাকাবাসীর ওপর চড়াও হয়। তখন তার দা-এর আঘাতে মৃত্যু হয় সরল চাকমার। পরে এলাকাবাসী তার দা-এর কোপ থেকে বাঁচতে তাকে নানাভাবে আঘাত করলে সেও সেখানে মারা যায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, বিষয়টি শুনেছি। সারোয়াতলী ইউনিয়নে মঞ্জু চাকমা নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তার মা-বাবাকে গতকাল কুপিয়ে আঘাত করেছে। এলাকাবাসী তাকে আজ ধরতে গেলে সে সরল চাকমা নামে একজনকে কুপিয়েছে যার মৃত্যু হয়েছে। তখন এলাকাবাসী তাকে ধরতে আঘাত করলে মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি