বগুড়ায় সাবেক যুবদল নেতা ব্রাজিলকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
০৯ জুন ২০২৪, ১৫:৫৪আপডেট : ০৯ জুন ২০২৪, ১৫:৫৪

বগুড়ার কাহালুতে সাবেক যুবদল নেতা বিরাজুল ইসলাম ব্রাজিলকে (৩৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের তালিকায় রয়েছে তার নাম। শনিবার (৮ জুন) রাতে উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা তাকে মাথা থেকে পা পর্যন্ত কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে কাহালু থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বিরাজুল ইসলাম ব্রাজিল বগুড়া শহরতলির দক্ষিণ গোদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া গ্রামে শ্বশুরবাড়ির কাছে বসবাস করতেন। ব্রাজিল চারমাথা বন্দর শাখার যুবদলের সাবেক সভাপতি। বগুড়া সদর থানা পুলিশ গত ২০২২ সালের ২২ মার্চ শহরের বকশিবাজার এলাকায় তিন রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করেছিল। তিনি সম্প্রতি একটি মামলায় জামিন লাভ করেন।

কিছুদিন আগে তার মোটরসাইকেলের ওপর হামলা হয়েছিল। শনিবার রাত ১১টার দিকে ব্রাজিল মোটরসাইকেলে করে সঙ্গী সুমনকে নিয়ে গ্রামের বাড়ি কাহালুর মুরইল ইউনিয়নের পোড়াপাড়া পশ্চিমপাড়ায় ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার পথরোধ করে। তখন ব্রাজিল ও সুমন মোটরসাইকেল ফেলে দৌড় দেন। প্রায় ২০০ গজ দূরে সন্ত্রাসীরা ব্রাজিলকে ধরে কুপিয়ে হত্যা নিশ্চিত করে চলে যায়। সঙ্গী সুমন পালিয়ে যেতে সক্ষম হন।

রবিবার (৯ জুন) দুপুরে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ব্রাজিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি, অ্যাসিড নিক্ষেপসহ ২৯টি মামলা রয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। তিনি আরও জানান, হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি