দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৪, ১৯:২৯আপডেট : ১৭ জুন ২০২৪, ২২:৩১

দক্ষিণ চীন সাগরে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইন। ম্যানিলার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে দুদিনব্যাপী চলবে সামুদ্রিক এই মহড়া। ইউএস প্যাসিফিক ফ্লিট সোমবার (১৭ জুন) তাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইউএস প্যাসিফিক ফ্লিট বলেছে, এই মহড়ার লক্ষ্য ‘সমুদ্র ও আকাশপথে স্বাধীনতা বজায় রাখা, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে চারটি দেশের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করা।’

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, আমাদের সশস্ত্র বাহিনীর মতবাদ, কৌশল ও পদ্ধতির আন্তকার্যক্ষমতা পরীক্ষা ও যাচাই করতে এ মহড়ায় চারটি যুদ্ধজাহাজ ও একাধিক সামুদ্রিক কূটকৌশল ব্যবহার করা হয়েছে।

এপ্রিলে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামুদ্রিক কার্যকলাপ পরিচালনা করেছিল ফিলিপাইন।

চীনের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবিলা করতে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের দাবিকে সমর্থন করে এমন দেশগুলোর দিকে ঝুঁকছে দেশটি। এই অঞ্চলের প্রায় পুরো কৌশলগত জলপথকে নিজেদের বলে দাবি করে চীন।

ব্রুনাই, মালয়েশিয়া, তাইওয়ান ও ভিয়েতনামও দক্ষিণ চীন সাগরের কিছু অংশে তাদের সার্বভৌমত্ব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই জলপথে প্রতি বছর ৩ ট্রিলিয়ন পণ্য চলাচল করে।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের