বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে কিছু যায় আসে না: রেলপথমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২২, ০৫:৫৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৭:১৯

বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগ বিষয়ে রেলমন্ত্রী বলেন, ‘সংসদে সাড়ে ৩০০ সদস্য রয়েছেন। বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করেছে, তাতে কিছু যায় আসে না। তারা তো বিরোধী দল নয়। এতে সংসদের কোনও ব্যাঘাত ঘটবে না।’

রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় নির্মাণাধীন আখাউড়া-আগরতলা রেলওয়ে প্রকল্প পরিদর্শনকালে ভারত-বাংলাদেশ সিমান্তের শূন্যরেখায় সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিরোধীদের আন্দোলনের নামে আমরা অতিতে দেখেছি পাকিস্তানের ভাবাদর্শে বিশ্বাসী, ৭১-এর পাকিস্তানি বাহিনীর প্রেতাত্মারা আন্দোলনের নামে রেলের কোচ পুড়িয়ে মানুষ হত্যা করেছে। রেলের  আগুন দিয়েছে। আন্দোলনের গতিপ্রকৃতি নিয়ে সব সময় আমরা আতঙ্কিত থাকি।’

এ সময় তাদের আগামী নির্বাচনে জনমত তৈরি করার আহ্বান জানান মন্ত্রী।

আগামী জুন মাসে আখাউড়া-আগরতলা রেলপথে ট্রেন চলাচল করবে। এতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে জানান রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

পূর্বাঞ্চলীয় রেলপথ সম্পর্কে নুরুল ইসলাম সুজন জানান, ‘ধীরে ধীরে সব রেলপথকে মিটার গেজ থেকে ব্রডগেজ লাইনে রূপান্তর করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথকে পর্যায়ক্রমে মিটার গেজ থেকে ব্রডগেজে রূপান্তর করা হচ্ছে। তেমনিভাবে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত যে রেলপথ আছে, সেটিকেও মিটার গেজে রূপান্তর করা হবে। এ নিয়ে কাজ চলছে।’

এ সময় সস্ত্রীক রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকোর কান্ট্রি ডিরেক্টর শরৎ শর্মা, এজিএম ভাস্কর বকশী এবং ইন্ডিয়ান রেলওয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকনের টিম লিডার রমন সিংলা রেলওয়ে ব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন, আখাউড়া-আগরতলা রেলওয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক সহিদুল ইসলাম, রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) জাফর আহমেদ সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এনএআর/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী