কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২২, ১৩:৫১আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৩:৫১

কুমিল্লার বিজয়পুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের ধাক্কায় ইরাজুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিজয়পুর বাজারের পেছনের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। ইরাজুলের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে সকালে কুমিল্লায় আসেন কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে ছিলেন ইরাজুল ইসলাম। প্রতিদিনের মতো বিজয়পুর স্কুলের সামনের রেললাইনে কাজের অপেক্ষায় ছিলেন তারা। হঠাৎ ট্রেন আসার শব্দে দৌড়ে রেললাইন পার হতে পারলেও ইরাজুল ফেলে আসেন নিজের জামা-কাপড় ও জিনিসপত্রের ব্যাগ। পরে ব্যাগের জন্য আবার ছুটে যান রেললাইনের ওপর। এ সময় ট্রেনের ধাক্কায় তার মাথা, নাক, মুখ ও হাত থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ইরাজুলের সহযোগীদের মাধ্যমে বিষয়টি তার পরিবারকে জানানোর চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি