কুমিল্লায় ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২২, ১৪:২৮ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৪:২৮

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ট্রাক্টর উল্টে মো. শামীম নামে এক চালক নিহত হয়েছেন। রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপহেলার সাইকচাইল উত্তরপাড়া সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে। 

শামীম সাইকচাইল উত্তর পাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি ট্রাক্টরের চালক ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম ট্রাক্টর দিয়ে সাইকচাইল ও আশপাশের এলাকায় হাল চাষ করতেন। আজ দুপুরে ওই উত্তরপাড়া সেতুর পাশের জমি চাষ দিয়ে রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবদুর রহিম বলেন, ‘ঘটনাস্থলে আছি। শামীম একাই ট্রাক্টরে ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।’

/এসএইচ/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক