নৌকাকে হারিয়ে জয়ী হয়ে স্বতন্ত্র প্রার্থী বললেন চমৎকার নির্বাচন

চাঁদপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ২২:০৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ২২:০৫

চাঁদপুরের হাইমচরের গাজীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থী হাবিবুর রহমানকে হারিয়ে ১০৭ ভোটে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহজাহান মামুন।

চরাঞ্চলের এই ইউনিয়নে ভোটার সংখ্যা ৩০৮৮ জন। সর্বমোট তিন কেন্দ্রের ফলাফলে দেখা যায়, নৌকা প্রতীকে হাবিবুর রহমান গাজী পেয়েছেন ৯৫৫ ভোট ও মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ পেয়েছেন এক হাজার ৬২ ভোট। ইউনিয়নে চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান গাজী ও স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। 

নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৫৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক পেয়েছেন ১০৬২ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে পেয়েছেন ৯১ ভোট ও ঘোড়া প্রতীক পেয়েছে ৩৮ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা তিন কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজয়ী চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ বলেন, ‘আমি জনগণের ভোটে বিজয়ী হয়েছি। এই বিজয় আমার ইউনিয়নবাসীর। আজ প্রশাসন একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছে। জনগণ ভোট দিতে পেরেছে বলেই আমি বিজয়ী হয়েছি। আমি প্রশাসনের সব কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান মামুন বলেন, ‘সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চরবাসীর জন্য ইভিএম নতুন হলেও তেমন কোনও সমস্যা হয়নি। এছাড়া নির্বাচনের বিষয়ে কোনও প্রার্থীর অভিযোগ ছিল না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারায় নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের