এবার কঠিন পরিস্থিতিতে বই ছাপানো হয়েছে: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ জানুয়ারি ২০২৩, ২২:২১আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ২২:২১

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘এবার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বই ছাপানোর কার্যক্রম চালানো হয়েছে। মণ্ডের (কাগজ) দাম বেড়ে গেছে। বিদ্যুতের সংকট ছিল। তাই বই ছাপাতে গিয়ে বিশাল প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। কিছু কিছু জায়গায় আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল। তারপরও আমরা সঠিক সময়ে বই পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।’

সোমবার (২ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব মুসলিম হাই স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী বলেন, ‘এ বছর থেকে নতুন কারিকুলাম শুরু হয়েছে। এই নতুন কারিকুলামে ষষ্ঠ এবং প্রথম শ্রেণির বইগুলো যাচ্ছে। নতুন কারিকুলামের বইতে কোনও ভুল নেই। তাছাড়া যে কন্টেন্টগুলো দেওয়া হয়েছে সেখানে কোনও ভুল থাকলে পরবর্তী এডিশনে নিরসন করতে পারবো। এ কারিকুলামের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা কম্পিটিন্সি রিলিভেন্ট। শুধুমাত্র নলেজ রিলিভেন্ট না। এখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে। এখানে টিচার্স গাইড আছে। টিচারদের প্রশিক্ষণ চলছে। আশা করছি, চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী একটা শিক্ষাক্রম জাতিকে উপহার দিতে পারবো।’

/এফআর/
সম্পর্কিত
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম