ঘুমন্ত রুমমেটকে কুপিয়ে হত্যার পর লাশ মাটিচাপা

কুমিল্লা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৩, ১০:৩৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১২:০১

কুমিল্লার বুড়িচং উপজেলায় চোর বলা নিয়ে দুই শ্রমিকের ঝগড়ার জেরে একজনকে কুপিয়ে লাশ মাটিচাপা দিয়েছে অপরজন। ঘটনাটি শুক্রবারের (১৩ জানুয়ারি) হলেও লাশটি পুলিশ উদ্ধার করেছে সোমবার (১৬ জানুয়ারি) মধ্য রাতে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটকের পর সে ঘটনার দোষ শিকার করে পুলিশকে লাশের সন্ধান দেয়। তার দেখানো স্থান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত যুবকের নাম মঞ্জুরুল ইসলাম (২৬)। তিনি রংপুরের বদরগঞ্জ থানার আলা মিয়ার ছেলে। আটক যুবকের নাম মো. নাহিদ (১৮)। তার বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়।

জানা গেছে, মঞ্জুরুল একটি ফার্মে ও নাহিদ লেবারের কাজ করতো। বুড়িচং উপজেলার দুর্গাপুরের নোয়াপাড়া এলাকার তারা ভাড়া থাকতেন। বেশ কিছুদিন আগে মঞ্জুরুলের পকেট থেকে ১৫০০ হারিয়ে যায়। তাই তিনি নাহিদকে চোর দাবি করেন। স্থানীয়দের কাছেও সেটি বলেন। নাহিদের বাবা-মাকেও কল দিয়ে জানান। এতে তার ওপর ক্ষিপ্ত হয়।

গত শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় মঞ্জুরুলের মাথায় দা দিয়ে ছয়টি কোপ দিয়ে হত্যা করে। পরে তার লাশ কাবিলা এলাকার একটা কবরস্থানের পাশে মাটিতে পুঁতে রাখে।

বুড়িচং থানার ওসি মারুফ রহমান বলেন, ঘটনার শুরু কয়েকদিন আগে। গতকাল বিকালে আমাদের কাছে জিডি নিয়ে আসেন নিহত মঞ্জুরুলের ভাই। পরে আমরা তার রুমমেটকে জিজ্ঞাসাবাদের জন্য আনি। তার কথায় সন্দেহ হলে আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করলে সে বিস্তারিত বলে। সে জানায়, চোর বলাতেই তাকে হত্যা করেছে। পরে লাশ মাটিচাপা দিয়েছে। তার তথ্যের ভিত্তিতে আমরা মঞ্জুরুলের লাশ উদ্ধার করি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। নাহিদ পুলিশ হেফাজতে আছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী