আইডি হ্যাক করে ১৩৩টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করেছে হ্যাকাররা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৬ জানুয়ারি ২০২৩, ০১:২৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০১:২৯

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের জন্মনিবন্ধন আইডি হ্যাক করে ১৩৩টি সনদ ইস্যু করেছে হ্যাকার চক্র। বুধবার (২৫ জানুয়ারি) বিষয়টি ধরা পড়েছে বলে জানিয়েছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল। 

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'জন্মনিবন্ধন সংশ্লিষ্ট কর্মকর্তারা বুধবার সকালে কাজ করার সময় ১৩৩টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করার বিষয়টি টের পান। এর মধ্যে মঙ্গলবার রাতে ৩৫টি এবং অন্যান্য সময় কয়েক দফায় বাকিগুলো ইস্যু করা হয়। বিষয়টি সিটি করপোরেশনের আইটি বিভাগকে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে।'

কাউন্সিলর আরও বলেন, 'সিটি করপোরেশন থেকে একটি নির্দেশনা আসে যাতে জন্মনিবন্ধন আইডির পাসওয়ার্ড পরিবর্তন করা হয়। বিষয়টি আজ এর সঙ্গে সংশ্লিষ্টদের অবহিত করা হয়। এরপর তারা চেক করার সময় ১৩৩ জন্মনিবন্ধন সনদ জালিয়াতির বিষয়টি দেখেন। বৃহস্পতিবার থেকে কিছুদিন জন্মনিবন্ধন সনদ ইস্যু বন্ধ রাখা হবে।'

এর আগে আরও পাঁচটি ওয়ার্ডের জন্মনিবন্ধন আইডি হ্যাক করে ভুয়া জন্মনিবন্ধন করে তা সরবরাহ করেছে চক্রটি। এ ঘটনায় সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে।

/এএম/
সম্পর্কিত
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
গ্রাফিতি মোছার অভিযোগ ডাহা মিথ্যা: মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে জামায়াত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী