‘এবারের জয় ছিল স্মরণকালের, সরকারের প্রতি সমর্থন থাকবে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪২

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে আবারও জয়ী হয়ে নিজ এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য সরকারের সহযোগিতা চাইলেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।

বুধবার (০১ ফেব্রুয়ারি) রাতে শহরের সবুজবাগ বাসভবনে নির্বাচনের জয় পরবর্তী প্রতিক্রিয়ায় এ সহযোগিতা চান। জয়ের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‌‘এবারের নির্বাচনে আমার জয়লাভ ছিল স্মরণকালের। এর আগে ১৯৭৯ সালে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলাম। তখন আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থী ছিল। মাঝখানে আমি বিএনপিতে যোগ দিই। এটা সবারই জানা। তখন বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। এ বছর বিশেষ কারণে আমি দল থেকে পদত্যাগ করেছিলাম। কারণ আমি জানতাম, আমি অন্য কোথাও চলে গেলে আমাকে দল থেকে বহিষ্কার করা হবে। সেজন্য বহিষ্কারের অপবাদ যেন না দেয়, তাই আগে নিজ দল থেকে পদত্যাগ করেছি। এ বছর সবাই আমাকে সমর্থন দিয়েছেন। বিশেষ করে আমার এলাকার জনগণ আমার জন্য প্রায়পাগল। তারা ভোটে তা প্রমাণ করেছেন। ১৯৭৯ সালে যখন আওয়ামী লীগ ও বিএনপির বিপক্ষে নির্বাচন করেছিলাম, তখন তারা আমাকে ভোট দিয়ে পাস করিয়েছিল। এবারও অনেকটা সেভাবে পাস করিয়েছে তারা। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়ে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, ‘স্বাভাবিকভাবেই সরকারের প্রতি আমার সমর্থন থাকবে। আমি চেষ্টা করবো, এলাকার যত অসমাপ্ত কাজ আছে, সেগুলো যেন শেষ করতে পারি। এজন্য সরকারের সহযোগিতা প্রত্যাশা করছি। আমার এলাকার উন্নয়নের জন্য যা যা করণী সব করার চেষ্টা করবো। মানুষের যা যা দরকার, তা সরকার থেকে আদায়ের চেষ্টা করবো। আশা করি সরকার সহানুভূতিশীল হবে। সেজন্য তারা এখানে দলের প্রার্থী রাখেনি। আমি সবার কাছে দোয়া চাই।’

এই নির্বাচনে ১৩২টি কেন্দ্রে কলার ছড়ি প্রতীকে ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী লাঙল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট।

পাশাপাশি ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ মোটরগাড়ি প্রতীকে পেয়েছেন তিন হাজার ২৬৯ ভোট, জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন এক হাজার ৮১৮ ভোট এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানো জাতীয় পার্টির দুবারের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা আপেল প্রতীকে পেয়েছেন ৪৮৪ ভোট।

বুধবার রাতে জেলা প্রশাসন কার্যালয়ে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহগীর আলম এই ফল ঘোষণা করেন। একইসঙ্গে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন তিনি। 

/এএম/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সংরক্ষিত নারী আসন, পরিবারতন্ত্র নাকি ত্যাগীদের মূল্যায়ন?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের