কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

কক্সবাজার প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩২

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দরিয়ানগর সমুদ্রসৈকত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হিমেল রায়। ওই যুবকের বয়স আনুমানিক ২৩-২৪ বছর বলে জানালেও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

হিমেল রায় বলেন, দুপুরে সমুদ্রসৈকতের রামু উপজেলা অংশের দরিয়ানগর পয়েন্ট থেকে কূলে ভেসে আসা এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন নেই। জিন্স প্যান্ট ও শীতের জ্যাকেট পরিহিত ছিলেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার ভোরের কোনও একসময় তার মৃত্যু হয়েছে।

পরিদর্শক আরও বলেন, এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড এ ব্যাপারে নিশ্চিত হতে পারিনি আমরা। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এলকে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি