সাংবাদিকদের হেনস্তার নিন্দা চবিসাসের, শাস্তি দাবি

চবি প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৪

পেশাগত দায়িত্ব পালনকালে নারী সাংবাদিককে হেনস্তা ও হুমকির ঘটনায় প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে চবিসাস সভাপতি মাহবুব এ রহমান ও সাধারণ সম্পাদক ইমাম ইমু এ নিন্দা জানান। এ ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তি চেয়ে প্রক্টরের কাছে লিখিত অভিযোগও দিয়েছে সংগঠনটি।

সংগঠনের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে চবিসাস নেতারা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মূল ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটকে স্থানান্তরের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিলে বাধা দেয় ছাত্রলীগ। ব্যানার ও ফেস্টুন কেড়ে নিয়ে আন্দোলনকারীদের চড়-থাপ্পড় মারা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। 

এসময় ভিডিও ধারণ করতে গেলে জাতীয় দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আক্তারকে হেনস্তা করা হয়। আরটিভির চট্টগ্রাম অফিসের ক্যামেরাপারসন ইমরাউল কায়েস মিঠুকেও শারিরীকভাবে ছাত্রলীগ নেতাকর্মীরা হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে।

/আরআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি