চট্টগ্রামে ট্রেন লাইনচ্যুত, ৪০ হাজার লিটার তেল খালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪৮

চট্টগ্রামে তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার তেল (ডিজেল) পড়ে গেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) এ দুর্ঘটনা ঘটে। 

ট্রেনটি ডিপো থেকে তেল ভর্তি করে ইয়ার্ডে ঢোকার সময় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চট্টগ্রাম স্টেশনের পরিদর্শক আমান উল্লাহ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। তবে এরই মধ্যে প্রায় ৪০ হাজার লিটার তেল পড়ে গেছে।’

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিজিপিওয়াই চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। একটি ওয়াগনে থাকা পুরো তেল পড়ে গেছে। আরও দুটির প্রায় অর্ধেক তেল পড়েছে। প্রতিটি ওয়াগনে ৩০ হাজার লিটারের বেশি তেল ধরে। আনুমানিক ৪০-৫০ হাজার লিটার তেল ড্রেন দিয়ে পাশের খালে গিয়ে পড়েছে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।’

রেলওয়ে সূত্র জানায়, নগরীর গুপ্তখাল এলাকার পদ্মা-মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল নিয়ে আসার পথে ইয়ার্ডে ঢোকার সময় ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়।

দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য উদ্ধারকারী ট্রেন আনা হয়েছে বলে জানিয়েছেন সিজিপিওয়াই-এর স্টেশন মাস্টার আবদুল মালেক। তিনি বলেন, ‘১৬টি ওয়াগনের মধ্যে তিনটি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে দুটি থেকে তেল পড়ে গেছে। ড্রেন হয়ে ইয়ার্ডের পাশের খালে গিয়ে পড়েছে এসব তেল।’

ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল উল্লেখ করে আবদুল মালেক আরও বলেন, ‘ডিপো থেকে তেল নিয়ে ইয়ার্ডে ঢোকার সময় তিনটি ওয়াগন উল্টে যায়। একেকটি ওয়াগনে ৩০-৩৫ হাজার লিটার তেল থাকে।’ 

/এএম/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম