রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার দুই জঙ্গি নেতা রিমান্ডে

বান্দরবান প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৫

রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযানে গ্রেফতার জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার’ দুই নেতার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম এমরান তাদের রিমান্ড মঞ্জুর করেন।

তারা হলেন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার সামরিক শাখার প্রধান রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ আবুল বাসার মৃধা।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আব্দুল মজিদ বলেন, ‘সন্ত্রাস ও রাষ্ট্রদোহী মামলায় সাত জঙ্গির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময় রণবীর ও আবুল বাসারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।’

গত ২৩ জানুয়ারি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প সংলগ্ন এলাকায় জঙ্গিদের সঙ্গে র‌্যাবের গোলাগুলির ঘটনা ঘটে। সেখান থেকে রণবীর ও তার সহযোগী আবুল বাসারকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। ২৪ জানুয়ারি বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তা‌দের তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে বান্দরবান থেকে তাদের আরও পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে নাইক্ষ্যংছড়ি থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও রাষ্ট্রদোহী মামলা করা হয়। ওই মামলায় রণবীর, আবুল বাসার, নিজাম উদ্দীন, মো. সাদিকুর রহমান, সালেহ আহমদ, মো. ইমরান বিন রহমান, বায়েজিদ ইসলামসহ সাত জনকে আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে রণবীর ও আবুল বাসারের রিমান্ড মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা বলেন, ‘অভিযানস্থল কুতুপালং হলেও অস্ত্র উদ্ধার এবং জঙ্গি সংগঠনের সদস্যদের নাইক্ষ্যংছড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাই মামলাটি নাইক্ষ্যংছড়ি থানায় করা হয়েছে। ওই মামলায় দুই রণবীর ও আবুল বাসারের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী