রাজবাড়ীতে আগুনে পুড়েছে ৩ দোকান

রাজবাড়ী প্রতিনিধি
১৩ মে ২০২৫, ১৫:৪৪ আপডেট : ১৩ মে ২০২৫, ১৫:৪৪

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে আগুনে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৩ মে) সকালে এ ঘটনা ঘটে।

এতে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকা বলে দাবি করেছেন।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো– রতনদিয়া বাজারের হার্ডওয়্যারের দোকান ঢাকা হার্ডওয়্যার ও বিশ্বাস এন্টারপ্রাইজ এবং আবুল কাশেম মণ্ডলের বাঁধাই মালের গোডাউন।

কালুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জিল্লুর রহমান বলেন, ‘সকাল ৬টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং সকাল ৭টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্তের পর ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুনের কারণ জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
সাবেক মন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন
মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
ন্যাটো উপকূলের কাছে রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা, আগুন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম