চট্টগ্রামে সমবায় মার্কেটে আগুন, দগ্ধ হয়ে দোকান মালিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭

চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় সমবায় মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. ইদ্রিস নামে এক দোকান মালিকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, আন্দরকিল্লা এলাকায় টিনশেডের সমবায় মার্কেটে আগুন লাগে। এতে দগ্ধ হয়ে এক দোকানি মারা গেছেন। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দকাননের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করেছে। রাত ১টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লার টিনশেডের একতলা বিশিষ্ট সমবায় মার্কেটে আগুন লেগেছিল। প্রথমে মার্কেটের লেদ মেশিনের দোকানে আগুন লাগে। পরে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আলম ইঞ্জিনিয়ারিং লেদ মেশিনের দোকান মালিক মো. ইদ্রিসের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

/এলকে/এএম/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের