রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে ২ শিশু গুলিবিদ্ধ 

কক্সবাজার প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৭ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে  উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ওয়েস্ট এ  ব্লকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলো-ক্যাম্পের ওবায়দুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) এবং আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ (৮)। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘দুপুর ১টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ওয়েস্টের এ ব্লকে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। আধা ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে ক্যাম্পের দুই শিশু গুলিবিদ্ধ হয়। তাদের প্রথমে উখিয়া এমএসএফ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘ক্যাম্পে আধিপত্য বিস্তার ঘটাতে নতুন করে দুটি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। তারাই ক্যাম্পে গোলাগুলি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

/আরআর/
সম্পর্কিত
এক জেলা থেকে লোক ভাড়া করে এনে আরেক জেলায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০
মেয়ের তালাককে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, গুলিবিদ্ধ বিএনপি নেতা
চা খেতে বেরিয়ে প্রাণ গেল কমিউনিস্ট পার্টির নেতার
সর্বশেষ খবর
২৩ ভারতীয় নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলা
২৩ ভারতীয় নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলা
সমুদ্রের ধারে দাঁড়ালেই বাতাস এত জোরে লাগে কেন?
সমুদ্রের ধারে দাঁড়ালেই বাতাস এত জোরে লাগে কেন?
বাসায় ডেকে জিম্মি করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ২
বাসায় ডেকে জিম্মি করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ২
পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, সরকার টাকা পাচ্ছে কোথায়?
পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, সরকার টাকা পাচ্ছে কোথায়?
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই