নিখোঁজের ৪ দিন পর কাপ্তাই হ্রদ থেকে মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৯

নিখোঁজের চারদিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে গিয়াস উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনির পেছনের অংশে কাপ্তাই হ্রদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ক্য লাহ্লা চিং জানান, শহরের শহীদ আব্দুল আলী একাডেমির পেছনে কাপ্তাই হ্রদের তীরে গিয়াস উদ্দিন তার পরিবার নিয়ে বাস করতেন। তিনি দিনমজুর ছিলেন। তিনি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের সদস্যরা কতোয়ালি থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।

এসআই আরও জানান, রবিবার সকালে কাপ্তাই হ্রদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গিয়াস উদ্দিনের পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

/আরআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের