দক্ষিণ আফ্রিকায় নিহত ৪ বাংলাদেশির দাফন সম্পন্ন

ফেনী প্রতিনিধি
০৩ মার্চ ২০২৩, ১৩:১৮আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৩:১৮

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর নিহত ছয় জনের মধ্যে চার জনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) সকালে তাদের নিজ নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাতে তাদের লাশ বাড়িতে এলে এক কান্নার রোল পড়ে প্রতিটি বাড়িতে। দুর্ঘটনার সাত দিন পর এই চার প্রবাসী বাংলাদেশির লাশ দেশে আসে।  

গত ২৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় প্রবাসী এক বাংলাদেশি দেশে ফেরার সময় তাকে নিয়ে বিমানবন্দরে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত ও একজন গুরুতর আহত হন।

যাদের দাফন করা হয়েছে তারা হলেন- ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের শরীয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন (৩৮), জেলার দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের আব্দুল মান্নান মিলনের ছেলে দ্বীন মোহাম্মদ রাজু (৩৪), একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেওয়াজপুর গ্রামের  সিরাজ উল্লাহর ছেলে মোস্তফা কামাল পুপেল (৪০) ও সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের জামাল হোসেনের ছেলে আবুল হোসেন (৩৫)।

ওই দুর্ঘটনায় গুরুতর আহত দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের বাহার মিয়ার ছেলে আনিসুল হক মিলন (৩৮) চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২৭ ফেব্রুয়ারি)রাতে মারা গেলেও তার লাশ বৃহস্পতিবার দেশে এসে পৌঁছায়নি। শনিবার দেশে পৌঁছার কথা রয়েছে। এ ছাড়া সোনাগাজীর নিহত আবুল হোসেনের ছেলে নাদিম হোসেন জন্মগতভাবে আফ্রিকার নাগরিক হওয়ায় তার লাশ সেখানে দাফন করা হয়েছে।

ওই দুর্ঘটনায় আহত নাহিদ আহমেদের (৩৫) বাড়ি গোপালগঞ্জ জেলায়। গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী