মুক্তিপণ দিয়ে ফিরলো দুই শিশু, পুলিশের ধারণা পরিকল্পিত

টেকনাফ প্রতিনিধি
০৪ মার্চ ২০২৩, ১৭:৪০আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৭:৪০

কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই শিশু ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে। শুক্রবার (৩ মার্চ) রাত ১২টার পর উপজেলার বাহারছড়ার মারিশবনিয়া এলাকায় ফিরে আসে। তবে ফেরত আসা শিশুদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ বলছে, ফেরত আসা শিশুদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এর আগেও এখানে অপহরণের ঘটনা ঘটেছিল। বেশিরভাগ ঘটনা সন্দেহজনক।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় টেকনাফে বাহারছড়ার মারিশবনিয়া পাড়ার বাসিন্দা হেসেন আলীর ছেলে সালমান (৪) ও একই এলাকার মো. আলীর ছেলে ওবাইদুল্লাহ (১৫) অপহরণের শিকার হন। পরে অপহরণকারীরা চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা দুইজনই সম্পর্কে চাচাতো ভাই। 

তাদের মামাতো ভাই হামিদ হোসেন বলেন, ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে প্রথমে সালমানকে (৪) উদ্ধার করে নিয়ে আসি। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা পাহাড়ে ছুটে যাই। পাহাড়ের ঢালুতে অপহরণকারীদের কবলে থাকা ওবাইদুল্লাহর কান্নার আওয়াজ শুনতে পেলে অপহরণকারীদের ধাওয়া করি। এ সময় তারা ওবাইদুল্লাহকে একা রেখে পালিয়ে যায়। তাকেও উদ্ধারের পর বিষয়টি পুলিশকে জানানো হয়।

এ বিষয়ে টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মছিউর রহমান বলেন, রাতে অপহৃত দুই শিশুকে পাওয়া গেছে। পরিবার দাবি করছে, তাদের ছাড়তে ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়েছে। আমরা পুরো ঘটনাটি জানতে ফেরত আসা অপহৃত শিশুদের জিজ্ঞাসাবাদ করছি। এখনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, অপহৃত শিশু দুটি পাওয়া গেছে। তবে মুক্তিপণ দিয়ে তারা ফিরেছে বলে পরিবারের কাছ থেকে শুনেছি।

জানতে চাইলে টেকনাফ থানার ওসি আব্দুল হালিম জানান, ফেরত আসা অপহৃত শিশুদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনাটি পূর্ব পরিকল্পিত মনে হচ্ছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ দেয়নি।

এর আগে, ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন আট ব্যক্তি। পরে মুক্তিপণ দিয়ে তারা ফিরে আসেন। একইভাবে গত ২৯ সেপ্টেম্বর একই উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনার পাহাড়ি এলাকা থেকে পাঁচ কৃষককে অপহরণের শিকার হন।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের