সেতু ভেঙে ট্রাক নদীতে, খাগড়াছড়ি-সাজেক পথে যান চলাচল ব্যাহত

রাঙামাটি প্রতিনিধি
০৭ মার্চ ২০২৩, ১৩:৫৯আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৪:০৩

খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক নিচে পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে দীঘিনালা উপজেলার কবাখালী অংশে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সেতু ভেঙে যাওয়ায় দীঘিনালা-সাজেক এবং দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে যোগাযোগ বন্ধ থাকলেও দীঘিনালা থানা বাজারের বিকল্প সেতু দিয়ে যাত্রীবাহী ছোট পরিবহন চলাচল করছে। এতে সরু সড়কে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন দুই পারের মানুষ।

স্থানীয়রা জানান, সীমান্ত সড়কের কাজে পাথর নেওয়ার সময় দীঘিনালার মাইনী বেইলি সেতু পার হওয়ার সময় পাটাতন ভেঙে এ দুর্ঘটনা ঘটে। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি মেরামত করে ব্যবহার করা হচ্ছিল। 

সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক নিচে পড়ে গেছে

সাজেকের অবকাশ রিসোর্টের ম্যানেজার মো. নাজমুল হাসান বলেন, ‘দুপুরে অনেক পর্যটক সাজেক চলে এসেছে। সেতু ভেঙে পড়ায় বিকল্প সেতু ব্যবহার করে আসা-যাওয়া করা যাচ্ছে। তবে সেখানে যানজটের সৃষ্টি হয়েছে।’

খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, দীঘিনালা থেকে সাজেক পর্যন্ত সড়কটি সেনাবাহিনীর ইসিবি কোর দেখাশোনা করে। যদি সেনাবাহিনী থেকে সওজের কাজে কারিগরি কোনও সহযোগিতা লাগে তাহলে দেওয়া হবে।

পাঁচ টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও কাঠ, পাথর ও ইটবোঝাই ট্রাক পারাপার হয় এ সেতুতে। কাঠবোঝাই ট্রাক পার হতে গিয়ে ২০১৭ সালে ভেঙে যায় সেতুটি।

/আরআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী