নারীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, ২ শ্বশুরের যাবজ্জীবন

খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ মার্চ ২০২৩, ১৯:১৪আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৯:১৪

খাগড়াছড়িতে যৌতুকের টাকার জন্য গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় এক আসামির মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু তাহের এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলো নিহত হালিমা বেগমের স্বামী আব্দুর রশীদ। যাবজ্জীবনপ্রাপ্ত আসামীরা হলেন- শ্বশুর সাহেব আলী ও মামা শ্বশুর সিরাজুল ইসলাম। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজনকে পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মঞ্জুর মোর্শেদ জানান, হালিমা বেগমকে যৌতুকের জন্য প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো আসামিরা। ২০১২ সালের ২৩ এপ্রিল রাতে হালিমা বেগমের হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম মাটিরাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফিরোজুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আসামিরা ন্যায়বিচার পায়নি, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী