বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিবসহ ৪৫ আসামি খালাস

লালমনিরহাট প্রতিনিধি
১২ মে ২০২৫, ২২:২৫আপডেট : ১২ মে ২০২৫, ২২:২৫

লালমনিরহাটে বিশেষ ক্ষমতা আইনে করা এক মামলায় জেলা বিএনপির সভাপতি ও দলটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ ৪৫ আসামিকে নিঃশর্ত খালাস দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদীব আলী এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কে এম হুমায়ুন রেজা। তিনি বলেন, ‌‘মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল আজ। আমরা তৎকালীন রাজনৈতিক পটভূমিসহ সার্বিক অবস্থার কথা তুলে ধরে মামলাটিকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে অভিযুক্তদের নিঃশর্ত খালাস প্রার্থনা করি। আদালত এজাহারভুক্ত ৪৫ আসামিকে নিঃশর্ত খালাস দেন।’

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ জানুয়ারি অবরোধ কর্মসূচির সময় লালমনিরহাট সদরের বড়বাড়ি শিমুলতলা এলাকায় রংপুর-কুড়িগ্রাম-ঢাকা জাতীয় মহাসড়কের ওপর খুঁটি দিয়ে, কুড়াল ও কোদাল ব্যবহার করে পাকা সড়কটি নষ্ট করার চেষ্টার অভিযোগ ওঠে। এ বিষয়ে একই বছরের ৯ জানুয়ারি একটি মামলা করেন লালমনিরহাট সদর থানার তৎকালীন এসআই জাফর ইকবাল। ওই মামলায় সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিবসহ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ৫০০-৫৫০ জনকে অভিযুক্ত করা হয়।

আদালতের রায়ে খালাস পেয়ে আসাদুল হাবিব দুলু বলেন, ‘এটি ছিল গায়েবি ও ভুয়া মামলা। আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন ছিল সেই আন্দোলনকে ব্যাহত করার জন্য সরকার পরিকল্পিতভাবে এসব মামলা দিয়ে আমাদের হয়রানি করেছিল। আজ আদালত থেকে ন্যায়বিচার পেলাম। এতে প্রমাণ হলো, কোনও ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনকে ঠেকিয়ে রাখতে পারে না; বরং গণআন্দোলনের মুখে তারাই পতনের শিকার হয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী