ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ১১:৪৬আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১১:৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার বিয়াল্লিশ্বরে এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বিয়াল্লিশ্বর মিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শেখ রনি (১৯) জেলা শহরের ভাদুঘর দক্ষিণ পাড়া এলাকার শেখ মানিক মিয়ার ছেলে। সে পেশায় গাড়িচালক ছিলেন।

নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে রনিকে নিজ বাড়ি থেকে তার বন্ধু রাজু ডেকে নিয়ে যায়। তারা একসঙ্গেই চলাফেরা করতো। রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশর এলাকায় নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক রনিকে মৃত ঘোষণা করেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

নিহতের পিতা শেখ মানিক মিয়া জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড তিনি তার ছেলে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানায়, রাজু নামে এক তরুণ তার বন্ধু রনিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘটনার খরব পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে রনিকে হত্যা করা হয়েছে, ঘটনার কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

/ইউএস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের