মিথ্যা ঘোষণায় বিদেশি মদ আনলো ‘বিসমিল্লাহ করপোরেশন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ মার্চ ২০২৩, ১৯:০০আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১০:১৫

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা একটি কনটেইনার থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে কায়িক পরীক্ষায় ওই কনটেইনারে বিদেশি মদ থাকার বিষয়টি ধরা পড়ে। সোডা অ্যাশ ঘোষণা দিয়ে এসব বিদেশি মদ আমদানি করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, সোডা অ্যাশ ঘোষণা দিয়ে আমদানি করা একটি ৪০ ফুট লম্বা কনটেইনারে বিদেশি মদ থাকার বিষয়টি ধরা পড়েছে। তবে কী পরিমাণ মদ এ কনটেইনারে রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (এআইআর শাখা) মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, মিথ্যা ঘোষণায় বিদেশি মদের চালানটি আমদানি করেছে বিসমিল্লাহ করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ঠিকানা ঢাকার ১৪ বংশালের হাজি আবদুল্লাহ সরকার লেনে। গণনা শেষে কী পরিমাণ বিদেশি মদ রয়েছে তা বিস্তারিত জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস
ব্যাটারি আমদানি ও কাস্টমস জটিলতা নিরসনের দাবি বিকেএমইএ’র
শাহ আমানত বিমানবন্দরে ৮ লাখ টাকার সিগারেট জব্দ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি