সোডার কথা বলে আনা হলো ১৬ হাজার লিটার মদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ মার্চ ২০২৩, ০৫:৫৯আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৫:৫৯

চট্টগ্রাম বন্দরে ‘সোডা অ্যাশ’ ঘোষণায় আনা কনটেইনারে মিলেছে ১৬ হাজার ৮২৪ লিটার বিদেশি মদ। এ চালানে প্রায় ১৪ কোটি ৯০ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা চালানো হয়েছে।  বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (এআইআর শাখা) মোহাম্মদ নিজাম উদ্দিন।

তিনি জানান, গত ১৩ মার্চ কনটেইনারটি দুবাই বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে আনা হয়। কনটেইনারের আমদানিকারক বিসমিল্লাহ করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ঠিকানা ঢাকার ১৪ বংশালের হাজি আবদুল্লাহ সরকার লেনে।

৪০ ফুট দৈর্ঘের ওই কনটেইনারে ২৭ হাজার কেজি সোডা অ্যাশ রয়েছে বলে ঘোষণা দিয়েছিল আমদানি কারক। বৃহস্পতিবার বিকেলে কায়িক পরীক্ষায় সোডা অ্যাশ ঘোষণায় আনা কনটেইনারে বিদেশি মদ থাকার বিষয়টি শনাক্ত হয়। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে উক্ত চালানটির খালাস প্রক্রিয়া আটকে দেওয়া হয়। পরে কায়িক পরীক্ষায় মদ থাকার বিষয়টি ধরা পড়ে।’

তিনি জানান, গণনা শেষে এই কনটেইনারে ১৬ হাজার ৮২৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়। যার শুল্কায়নযোগ্য মূল্য প্রায় দুই কোটি ৪৩ লাখ টাকা এবং জড়িত রাজস্ব প্রায় ১৪ কোটি ৯০ লাখ টাকা। কাস্টম হাউসের এআইআর টিমের সার্বক্ষণিক নজরদারী এবং একই সাথে বিভিন্ন যোগাযোগের ফলে বিপুল রাজস্ব ফাঁকির এই ঘটনা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানান এ কর্মকর্তা।   

/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম