বেশি দামে খেজুর বিক্রি করায় ৯০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৫ মার্চ ২০২৩, ২০:১৯আপডেট : ২৫ মার্চ ২০২৩, ২০:১৯

 

চট্টগ্রামে বেশি দামে খেজুর বিক্রির করায় তিন আমদানিকারক প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে নগরীর ফলমুন্ডি বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযানে খেজুর আমদানি থেকে শুরু করে পাইকারি বাজার ও কমিশন এজেন্টদের ব্যাপক অনিয়ম পাওয়া যায়। ফলমুন্ডির আড়তে অভিযানে গিয়ে দেখা যায়, পাইকারি বাজারে বিভিন্ন জাতের খেজুর বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে আজওয়া ৭৫০-১০০০, মাবরুম ১২০০- ১৩০০, মরিয়ম ৫০০-৮০০, দাবাস ৪০০-৬০০, জাহিদি ২০০-২৫০, মেজডুল খেজুর ১২০০-১৩০০, আলজেরিয়া খেজুর ২৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। যা আমদানি তথ্য ও বাস্তব বাজার দরের সঙ্গে বিস্তর পার্থক্য।

তিনি আরও বলেন, ‘আমদানি মূল্যের চেয়ে তিন-চারগুণ বেশি দামে বিক্রি খেজুর করায় আল্লাহর রহমত স্টোরকে ৫০ হাজার, আমদানি কারক আলী জেনারেল ট্রেডিং প্রতিষ্ঠানকে ১০ হাজার এবং ফ্রেশ ফ্রুট গ্যালারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘ফলমন্ডি বাজারে খেজুরের আমদানিকারক আছে ১২ জন। অভিযানে গিয়ে তিন আমদানিকারককে পাওয়া যায়। তারা উন্নত জাতের খেজুর আমদানি করেও সেগুলো কম দাম দেখিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করাচ্ছে । কিন্তু তারা আমদানি মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রি করে ক্রেতাদের ঠকাচ্ছে।’

/এসএন/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী