আগামী ১০০ বছরেও আ.লীগ আর ক্ষমতায় আসতে পারবে না: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৩, ১৬:৩৬আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৬:৫২

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সব লুটপাটের হিসাব নিকাশ নেওয়া হবে। আপনারা যে অত্যাচার করছেন, আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ আর ক্ষমতায়  আসতে পারবেন না।’

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বিএনপির পূর্ব ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শনিবার (৮ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মাইক্রোবাস স্ট্যান্ডে স্থানীয় বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

পুলিশের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, ‘সময় পাল্টাবে। আওয়ামী লীগ কিন্তু চিরকাল ক্ষমতা থাকবে না। ক্ষমতার পরিবর্তন হবে। আপনাদেরকে সব অপকর্মের জবাব দিতে হবে।’

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না উল্লেখ করে সরকারের উদ্দেশে এই নেত্রী বলেন, ‘দেশের মানুষ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। যথেষ্ট অত্যাচার আপনারা করেছেন। তারা ফেসবুকে লিখতে ভয় পায়। আপনারা ডিজিটাল নিরাপত্তা আইন বানিয়েছেন। এই আইনে একদিন আপনাদের হাত-পা বাঁধা পড়বে। সেদিন আর বেশি দূরে নয়। যে কালো আইন আপনারা তৈরি করেছেন বিরোধী দলকে দমানোর জন্য, এ দেশের মানুষকে নিপীড়ন করার জন্য- সেই আইনে আপনাদের বিচার করবে দেশের মানুষ।’

রুমিন ফারহানা বলেন, ‘এই সরকার জিয়া পরিবারকে ভয় পায়। এ জন্য বিএনপির সভা-সমাবেশে তারা বাধা দিচ্ছেন। আমাদের ১৭ জন কর্মীকে পুলিশ গুলি করে হত্যা করেছে।’

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য তগদীর হোসেন জসিম, আহ্বায়ক কমিটির সদস্য মোমিনুল হক মোমিন, সালাউদ্দিন আহমেদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে