চবির আবাসিক হল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

চবি প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৩, ০৩:৪০আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৩:৪০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শামসুন্নাহার আবাসিক হল থেকে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে পারেনি বিশ্ববিদ্যালয়।

শনিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ছাত্রী চবি ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।’

চবি মেডিক্যালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আবু তৈয়ব বলেন, ‘চবি মেডিক্যালে নিয়ে আসার সময়ও তিনি বেঁচে ছিলেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।’

এদিকে শামসুন্নাহার হল সূত্রে জানা গেছে, ওই ছাত্রী গলায় ফাঁস দেওয়ার সময় তার স্বামী আবাসিক হলটির নিচে অবস্থান করছিলেন। তবে এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

/এমএস/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী