১ কোটি ৪১ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ এপ্রিল ২০২৩, ১১:২২আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ২০:৩৪

চট্টগ্রাম বন্দরে সোডা অ্যাশ ঘোষণা দিয়ে ভারত থেকে আনা এক কনটেইনার কাপড় ও লেহেঙ্গা জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। সোমবার (১০ এপ্রিল) কনটেইনারটি কায়িক পরীক্ষায়ি বিষয়টি ধরা পড়ে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (এআইআর) সাইফুল হক জানান, মিথ্যা ঘোষণায় কাপড় আমদানি করে এক কোটি ৪১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছিল।

তিনি বলেন, ‘সোডা অ্যাশ ঘোষণা দিয়ে ভারতের কলকাতা থেকে এসব কাপড় আমদানি করেন ফেনীর সদর থানাধীন আমদানিকারক প্রতিষ্ঠান আজিজ এন্টারপ্রাইজ। সোমবার কনটেইনারটির কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্য সোডা অ্যাশের পরিবর্তে ১২ হাজার ৫৫০ পিস বেনারসি শাড়ি, এক হাজার ১৩৯ পিস জর্জেট শাড়ি ও ৪০৩ পিস লেহেঙ্গা পাওয়া যায়। পণ্য চালানটিতে প্রাপ্ত ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য ১১ কোটি ১১ লাখ টাকা।’

তিনি বলেন, ‘স্বল্প মূল্যের সোডা অ্যাশের পরিবর্তে মিথ্যা ঘোষণায় উচ্চ মূল্যের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আমদানি করায় বিপুল বৈদেশিক মূদ্রা মানি লন্ডারিং করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম কাস্টসম হাউসকে বলা হয়েছে।’

/আরআর/
সম্পর্কিত
নেপাল থেকে বছরে বিদ্যুৎ আসে পাঁচ মাস
বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক
চট্টগ্রামে গণপরিবহন সংকট: বিআরটিসির ৭২ বাস থাকলেও সেবা পাচ্ছে না নগরবাসী 
সর্বশেষ খবর
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান