কক্সবাজারে ১০ মরদেহ উদ্ধার: পুরোপুরি নিশ্চিত না হয়ে হস্তান্তর নয়

কক্সবাজার প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৩, ১২:১৬আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১২:১৬

কক্সবাজার নাজিরারটেক সমুদ্র উপকূলে ভাসমান ট্রলার থেকে উদ্ধার করা ১০ মরদেহ এখনও পুরোপুরি শনাক্ত করতে পারেনি পুলিশ। হাসপাতাল মর্গের সামনে স্বজনরা মরদেহগুলো শনাক্তের দাবি করলেও পুলিশ বলছে, তারা পুরোপুরি নিশ্চিত নয়। নিশ্চিত হওয়ার পরেই মরদেহ হস্তান্তর করা হবে।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সোমবার সেখানে গিয়ে দেখা যায়, মর্গের সামনে স্বজনরা মরদেহগুলো শনাক্তের কথা জানান। তবে পুলিশ স্বজনদের কথায় নিশ্চিত হতে পারছেন না।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘ভাসমান ট্রলার থেকে উদ্ধার করা মরদেহগুলো এখনও হাসপাতাল মর্গে রয়েছে। এখনও ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্তের পর ডিএনএ পরীক্ষা থেকে শুরু করে বেশকিছু আইনি প্রক্রিয়া রয়েছে। এরপরই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এর আগে নয়।’

ভাসমান ট্রলার থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় এখনও মামলা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এটি একটি বড় হত্যাকাণ্ডের ঘটনা। এ নিয়ে সিআইডি-পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তাদের কাজ শেষ হলে পুরো ঘটনা সম্পর্কে জানা যাবে।’

এর আগে রবিবার সকালে সাগরে ভাসতে থাকা ট্রলারটি রশি দিয়ে টেনে নাজিরারটেক বাঁকখালী নদীর মোহনায় নিয়ে আসেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে ১০ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

/আরআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী