রোহিঙ্গা ক্যাম্পে গুলি, মারধরে ‘সন্ত্রাসী’ নিহত

কক্সবাজার প্রতিনিধি
০৭ মে ২০২৩, ১৩:০৭আপডেট : ০৭ মে ২০২৩, ১৩:০৯

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মারধরে এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। দুই গ্রুপের এলোপাতাড়ি গুলিতে এ সময় তিন রোহিঙ্গা আহত হয়েছেন। 

রবিবার (৭ মার্চ) ভোরে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এই ঘটনা ঘটে। 

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রবিবার ভোরে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে ২০/২৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। রোহিঙ্গারা একজনকে আটক করে মারধর করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হন। পরে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের স্হানীয় হাসপাতালে ভর্তি করে।

ওসি আরও জানান, হামলাকারীরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য বলে জানা গেছে। নিহত আরসা গ্রুপের সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে।

/আরআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী