মাছের ঘেরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১০ মে ২০২৩, ১৪:৫১আপডেট : ১০ মে ২০২৩, ১৬:০৬

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মাছের ঘেরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত দুই শিশু হলো- শ্রীরামপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে তানিশা (১২) ও তার ভাই জসীম উদ্দিন মেয়ে তানহা (১২)। তারা দুইজন সম্পর্কে চাচাতো বোন।

জানা গেছে, দুপুরে বাড়ির পাশে একটি মাছের ঘেরে গ্রামের অন্যদের সঙ্গে গোসল করতে যায় দুই বোন। গোসলের মাঝেই তানিশা ও তানহা ডুবে যেতে থাকে। পরে আশপাশে থাকা স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত বলে জানান।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব দাস দেব জানান, গতকাল দুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামে মাছের ঘেরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের