বকশিশের ১০০ টাকার জন্য কর্মস্থলে সহকর্মীকে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
১০ মে ২০২৩, ১৭:৩৯আপডেট : ১০ মে ২০২৩, ১৮:০৩

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বকশিশের ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে সহকর্মীর ছুরিকাঘাতে এক তরুণ নিহতের অভিযোগ উঠেছে। উপজেলার বেলতলী বাজার সংলগ্ন এসকে পেট্রোল পাম্পে বুধবার (১০ মে) সকাল ৮টায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মারুফ (১৯)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের হাড়াতলী ঘোষগাঁও গ্রামের মৃত হাফিজের ছেলে। অভিযুক্ত রাব্বি (২২) পলাতক রয়েছে। সে বেলতলী বাজার সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের শাহজানের ছেলে। তারা দুজন ওই পেট্রোল পাম্পে কাজ করতো।

পাম্প সূত্রে জানা গেছে, রাব্বি ও মারুফ সেখানকার নজেলম্যান। দুজনের মধ্যে ধারদেনা ছিল না। কারও কাছ থেকে বকশিশ হিসেবে পাওয়া ১০০ টাকা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এরপরেই এই ঘটনা ঘটায় ওই যুবক।

এই ঘটনায় সিসিটিভির একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ফুটেজে দেখা যায়, পাম্পে একটি টুলে দুজনের সঙ্গে বসে ছিল রাব্বী। এ সময় মারুফ পানি খেতে খেতে কিছু বলছিলেন। শুনে রাব্বী উত্তেজিত হয়ে যায়। তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় মারুফ পাশে ঝোলানো একটি ছাতা হাতে নিয়ে ধমক দেন। পরে রাব্বী স্বাভাবিকভাবেই হেঁটে পাম্পের ভেতরের একটি কক্ষে গিয়ে ফলকাটার ছুরি হাতে ধীরে ধীরে হেঁটে মারুফের সামনে যায়। সামনে গিয়ে তিনবার ছুরিকাঘাত করে। আঘাতের ফলে লাফিয়ে সরলেও আর দাঁড়িয়ে থাকতে পারেননি। রক্তক্ষরণে পাম্পেই মারা যান। আর অভিযুক্ত দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, শুনেছি, তাদের মধ্যে বকশিশের ১০০ টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল। রাব্বি ঘটনার পর পালিয়ে যায়। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী