বিজিবি-বিজিপি বৈঠক: সীমান্ত সমস্যা নিরসনে দুদেশের ঐক্যমত

কক্সবাজার প্রতিনিধি
২৫ মে ২০২৩, ১৫:০২আপডেট : ২৫ মে ২০২৩, ১৫:০২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মায়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে রিজিয়ন কমান্ডার পর্যায়ের দুই দিনব্যাপী সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে কক্সবাজারে টেকনাফের সেন্ট্রাল রিসোর্টে সীমান্ত সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিজিবির কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব জানান, দুই দিনের সীমান্ত সম্মেলনে মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের বিগ্রেডিয়ার জেনারেল হেটেট লুইন কমান্ডারসহ ১৬ সদস্যের প্রতিনিধি দল, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুধবার (২৪ মে) সকালে মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধি দল শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছায়। সেখান থেকে তারা বৈঠকে যোগ দেন। বাংলাদেশ থেকে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসম-উস সাকিবের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

গত বছরের জুনে মিয়ানমারের মংডুতে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। এবার সেই বৈঠক টেকনাফে হলো এ ছাড়া গত বছরের ৩০ অক্টোবর টেকনাফে ব্যাটালিয়ন পর্যায়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছিল।

/আরআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী