বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ভাইবোনের

কুমিল্লা প্রতিনিধি
২৬ মে ২০২৩, ১৮:০৮আপডেট : ২৬ মে ২০২৩, ১৮:৪০

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাইবোন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক পরিবারের তিন জনসহ মোট পাঁচ জন। শুক্রবার (২৬ মে) দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর-মতলব সড়কের শেখবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল-আমিন (৩৫) ও তার বড় বোন ছালেহা বেগম(৪৫)। আহত হয়েছেন নাজমুল (২৫), তার স্ত্রী রিনা আক্তার (২২) ও সন্তান নুসরাত (৩) এবং রোকসানা (৩০ ) অটোরিকশাচালক শান্ত (২০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। 

দাউদকান্দি মডেল থানার এসআই সুদর্শন বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতদিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন মারা যান। আহতদের ঢাকায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধারের কাজ চলছে। অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের