একই রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ

কুমিল্লা প্রতিনিধি
০৮ জুন ২০২৩, ১৩:৪৩ আপডেট : ০৮ জুন ২০২৩, ১৪:৪৮

কুমিল্লার হোমনায় একই রশিতে মা এবং ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

মরদেহ দুটি ওই এলাকার বাবু মিয়ার স্ত্রী সাজিদা আক্তার (২০) এবং তাদের ৩ বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহর।

হোমনা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একই রশি থেকে মরদেহ দুটি উদ্ধার করি। তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘নিহত গৃহবধূর স্বামী বাবু ও তার মা রফিজা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বাবু জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে তার আগে ঝগড়া হয়েছিল। এখন সব ঠিক ছিল। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।’

/আরআর/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক