রাঙামাটিতে ডায়রিয়ায় একজনের মৃত্যু, আক্রান্ত অর্ধশতাধিক 

রাঙামাটি প্রতিনিধি
০৮ জুন ২০২৩, ১৪:৪৮আপডেট : ০৮ জুন ২০২৩, ১৪:৪৮

রাঙামাটির দুর্গম সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গবতি বালা ত্রিপুরা (৫০) একজনের মৃত্যু হয়েছে। তিনি বাঘাইছড়ি উপজেলার সাজেকের ৭নং ওয়ার্ডের লংথিয়ান পাড়ার বাসিন্দা। মঙ্গলবার (৬ জুন) রাত ৩টার দিকে তিনি মারা যান। একই রোগে আক্রান্ত হয়েছেন আরও অর্ধশতাধিক।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য বনবিহারী চাকমা জানান, গত এক সপ্তাহ ধরে লংথিয়ান পাড়া, অরুণ পাড়া, কাইজা পাড়া, রায়না পাড়া শিয়ালদহ গ্রামে বেশ কিছু এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। গবতি বালা ত্রিপুরা ডায়রিয়া নিয়ে মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন, যাতায়াতের কোনও রাস্তা না থাকায় হেঁটে দূর থেকে মাচালং ও উপজেলা সদর হাসপাতালে রোগী পাঠানো সম্ভব নয়। তাই দ্রুত চিকিৎসক দল না পৌঁছালে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেকের বিভিন্ন গ্রামে অর্ধশতাধিক নারী-শিশু ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বাঘাইছড়ি স্বাস্থ্য বিভাগের সূত্রমতে, লংথিয়ান পাড়ায় এখনও ২০ থেকে ২৫ জন আক্রান্ত রয়েছেন। যার মধ্যে চার জনের অবস্থা বেশি গুরুতর।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. শিবলি সফিউল্লাহ্ বলেন, সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবরের সঙ্গে সঙ্গে বুধবার বিকালে প্রয়োজনীয় ওষুধসহ এক স্বাস্থ্যকর্মীকে লংতিয়ান পাড়ায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আবার তিন সদস্যদের একটি চিকিৎসক দল প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন, পানি বিশুদ্ধ করার ট্যাবলেটসহ আক্রান্ত এলাকার উদ্দেশে রওনা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে একই এলাকায় ডায়রিয়ায় ছয় জন মারা গেছেন। পরে হেলিকপ্টারে চিকিৎসক দল গিয়ে দীর্ঘ এক মাসের চিকিৎসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

/এফআর/
সম্পর্কিত
রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়া রোগী, হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা
ঈশ্বরদীতে ডায়রিয়ায় আরেক নারী শ্রমিকের মৃত্যু
পিকনিকের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৪৫, বাড়িতে চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ
সর্বশেষ খবর
ফিফাকে বর্জন করে ইউরোপের ৫৫ দেশ বলছে, ‘বিশ্বকাপ বিক্রির জন্য নয়’
ফিফাকে বর্জন করে ইউরোপের ৫৫ দেশ বলছে, ‘বিশ্বকাপ বিক্রির জন্য নয়’
শ্বশুরবাড়ির মানসিকতা কখনোই বদলাবে না, মৃত্যুর আগে ভারতীয় শিক্ষিকার শেষ ভিডিও বার্তা
শ্বশুরবাড়ির মানসিকতা কখনোই বদলাবে না, মৃত্যুর আগে ভারতীয় শিক্ষিকার শেষ ভিডিও বার্তা
বন্ধ শিল্পকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক
বন্ধ শিল্পকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক
এবার এনসিপির মিছিলে ছাত্রদল-যুবদলের হামলা-বাঁশ দিয়ে পিটুনি, পুলিশসহ আহত ১০
এবার এনসিপির মিছিলে ছাত্রদল-যুবদলের হামলা-বাঁশ দিয়ে পিটুনি, পুলিশসহ আহত ১০
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়