অপহৃত শিশুকে পাহাড় থেকে উদ্ধার, আটক ৪

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২২ জুন ২০২৩, ১০:০০আপডেট : ২২ জুন ২০২৩, ১৫:৩৩

কক্সবাজারের টেকনাফে অপহৃত শিশু খায়রুল আমিনকে (১২) পাহাড়ে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ জুন) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গহীন পাহাড় থেকে উদ্ধার করা হয়। এর আগে গত ১৬ জুন তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে।

খায়রুল উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে।

আটক অপহরণকারীরা হলেন- টেকনাফের হ্নীলা মরিচ্যাঘোনা বড় বিলের বাসিন্দা মো. আলম (২৭), আহম্মদ হোসেন (৫২), মো. পারভেজ (২০) ও আজিজা খাতুন (২১)।

টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, খায়রুল স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। গত ১৬ জুন সে রঙ্গিখালী এলাকার তার বন্ধু ফরহাদের বাসায় যাওয়ার জন্য অপহরণকারী চক্রের সদস্য আলমের টমটম গাড়িতে রওনা হয়। টমটম চালক আলম তার অপর সহযোগীকে কৌশলে গাড়িতে তুলে খায়রুলকে বন্ধুর বাসায় নেওয়ার পরিবর্তে রঙ্গিখালী পাহাড়ি ঢালায় নিয়ে অপহরণকারীদের কাছে তুলে দেয়। সেখানে তার মুখ বেঁধে মারধর করে পরিবারের কাছে ফোন করে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে খায়রুলকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত চার জনকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, অন্য আসামিদের আটক করতে পুলিশের অভিযান চলবে।

/আরআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান