মাঝ নদীতে লঞ্চে ফাটল, কোস্টগার্ডের সহযোগিতায় ১৫০ যাত্রী উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
০৫ জুলাই ২০২৩, ১৬:৩২আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৬:৩২

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে হাতিয়া থেকে ঢাকাগামী লঞ্চ এমভি ফারহান-৩ তলা ফেটে মাঝ নদীতে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় কোস্টগার্ডের একটি টহল দল ১৫০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করে। 

বুধবার (৫ জুলাই) দুপুরে হাতিয়া উপজেলার মেঘনা নদীর বদনার চর সংলগ্ন মাঝের চরে জেগে উঠা ডুবো চরের সঙ্গে ধাক্কা খেয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, বেলা ১২টায় হাতিয়ার তমরুদ্দি ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এমভি ফারহান-৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চ। লঞ্চটি বদনার চর সংলগ্ন মাঝেরচর এলাকায় গেলে সেখানে নতুন করে জেগে ওঠা ডুবো চরের সঙ্গে ধাক্কা খেয়ে লঞ্চটির তলায় ফাটল ধরে। এ সময়ে পাশে থাকা কোস্টগার্ডের একটি টহল দল যাত্রীদের চিৎকার শুনে তাদের উদ্ধার করে। উদ্ধারকৃত যাত্রীদের পাশে থাকা ফিশিং বোটের সহায়তায় হাতিয়ার তমরুদ্দি এবং মনপুরায় নামিয়ে দেওয়া হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাফিউল কিঞ্জল বলেন, ডুবো চরে আটকা পড়া লঞ্চটিকে উদ্ধারে কোস্টগার্ড প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। 

/আরআর/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী