টেকনাফে বার্মিজ মার্কেটে আগুনে পুড়লো ১০০ দোকান

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ জুলাই ২০২৩, ১৩:১৭আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০০:২৮

কক্সবাজারের টেকনাফে বার্মিজ মার্কেটে আগুনে ১০০ দোকান পুড়ে গেছে৷ এ সময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন৷ বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল টেকনাফ পৌরসভার উপরের বাজারে বার্মিজ মার্কেটে আল আজিজ স্টোর নামক দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১০০ দোকান পুরোপুরি ও দুটি আংশিক পুড়ে যায়৷ প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান৷

ক্ষতিগ্রস্ত দোকান মালিক নুর হাফেজ জানান, তার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে৷ এটা আসলে দুর্ঘটনা নাকি পরিকল্পিত সেটি খতিয়ে দেখা দরকার।

সরেজমিনে দেখা গেছে, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা পুড়ে যাওয়া দোকানের বিভিন্ন জিনিস সংগ্রহ করে আর্তনাদ করছেন। ব্যবসায়ীদের কান্নায় চারপাশ ভারী হয়ে উঠেছে। বার্মিজ মার্কেটের মূল আগুন নিয়ন্ত্রণে এলেও উঠছে কালো ধোঁয়া।

পুড়ে যাওয়া দোকানদার হাফিজুর রহমান বলেন, ‘আমি নিঃস্ব হয়ে গেছি। ১০ থেকে ১২ লাখ টাকার দোকানে মালামাল ছিল। আমি এখন পথে বসেছি। এর মাঝেও অনেক দোকানে মালামাল লুট করে নিয়ে গেছে।’

টেকানাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০০ দোকান পুড়ে গেছে৷ ফায়ার সার্ভিসের মতে, বিদ্যুতের তার থেকে আগুন লাগে। এখন আগুন নিভে গেছে। 

টেকনাফ বার্মিজ মার্কেটে সাধারণ সম্পাদক মো. ইলিয়াস বলেন, ১০০ দোকান পুড়ে গেছে। আগুনে ক্ষতির পরিমাণ ১০-১২ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছি।

/আরআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের